
খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বাড়বে মাছের উৎপাদন: প্রতিমন্ত্রী টুকু
সরকারের খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধীদল: শাহে আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যথার্থ ছিলো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে সেটা করবে।’

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে চেষ্টার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল উপপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। আমরা যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সবাই মিলে চেষ্টা করবো বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি; একটি মানবিক রাষ্ট্র গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

আ.লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

প্রতিমন্ত্রী টুকুর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে টাঙ্গাইল সদরে তিন সেতুর অনুমোদন
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নে ২৫০ মিটার কাশিনগর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

পোশাক খাতকে অস্থিতিশীল করতে আ.লীগ সব সময় ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ
দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করা ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্র করে আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদেশি বায়ার ও উন্নয়ন সহযোগীরা যখন বিনিয়োগ করছে, ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’

স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর হচ্ছে; ৮০০০ চিকিৎসক-নার্স নিয়োগ দেবে সরকার
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

‘সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত’— শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মিডিয়াতে যাই আসুক, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: ড. মুহিত
আগামী পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর
গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

পোলিং এজেন্টদের জন্য প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি। সভায় প্রায় দুই হাজার মানুষের জন্য করা হয় মধ্যাহ্নভোজের আয়োজন।