ফেনীতে থানা পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার

পুকুর থেকে উদ্ধারকৃত গুলি
এখন জনপদে
1

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দেই। এক পর্যায়ে পুকুরে অক্ষত অবস্থায় ২১৯টি শটগানের গুলি পাওয়া যায়। বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লেখা আছে। এখনো তল্লাশি চলছে।

এএইচ