সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি সরবরাহ কমানোর অভিযোগ

সিরাজগঞ্জ
বাঘাবাড়ি ডিপো
এখন জনপদে
1

সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পাম্পে জ্বালানি তেল সরবরাহ অর্ধেকেরও বেশি কমানোর অভিযোগ পাওয়া গেছে। বন্ধ রাখা হয়েছে ডিলারদের জ্বালানি সরবরাহ। ফলে দেখা দিয়ে ক্ষোভ, সেচ প্রকল্পে জ্বালানি না পাওয়ায় সেচ সংকটের আশংকা করছেন কৃষকেরা।

সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকার পর আজ (রোববার, ৮ মার্চ) সকাল দশটা থেকে শুরু হয় বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ।

ডিপো কর্তৃপক্ষ, পাম্প মালিক ও ডিলাররা জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনায় রেশনিং পদ্ধতিতে আজ বাঘাবাড়ি ওয়েল ডিপোর যমুনা পেট্রোলিয়াম থেকে ৫৫টি পাম্পে প্রায় ৪ লাখ লিটার ডিজেল, ১ লাখ ২৫ হাজার লিটার পেট্রোল-অকটেন, পদ্মা পেট্রোলিয়াম থেকে ৪০টি পাম্পে ও মেঘনা পেট্রোলিয়াম থেকে ৪৯ টি পাম্পে একই পরিমাণ জ্বালানি সরবরাহের ডিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তিনটি কোম্পানির মাত্র ১৪৪টি পাম্প জ্বালানি পেলেও রাজশাহী-রংপুর ও ময়মনসিংহের ২০টি জেলায় ৫ শতাধিক পাম্প রয়েছে। এদিন এ অঞ্চলগুলোর কোনো ডিলারকেও জ্বালানি তেল সরবরাহ করা হয়নি।

জ্বালানি না পাওয়া ডিলারেরা জানান, জ্বালানি না পাওয়ায় সেচ মালিকদের সরবরাহ সম্ভব হবে না। ফলে সেচ বিঘ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে বোরো উৎপাদন।

তবে এ বিষয়ে বাঘাবাড়ি ওয়েল ডিপো কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। গত বৃহস্পতিবার এ ডিপো থেকে প্রায় ৪৫ লাখ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছিল।

এএইচ