সিরাজগঞ্জ
সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: জামায়াত আমির

সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: জামায়াত আমির

দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ও শেয়ার বাজারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয়-ইনকাম না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে বাঁধ উঁচু হলেও পাকা হয়নি সড়ক; ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে বাঁধ উঁচু হলেও পাকা হয়নি সড়ক; ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য। বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও, তা আর পাকা করা হয়নি। ফলে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভোগান্তিতে দুই উপজেলার ২০টি গ্রামের মানুষ।

বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী শরিফুল

বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী শরিফুল

দেশের বন্ধ থাকা পাটকল, টেক্সটাইল মিলসহ সকল শিল্পপ্রতিষ্ঠান নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে: জ্বালানিমন্ত্রী

আ.লীগের হাতেই দেশের পাট-চা শিল্প ধ্বংস হয়েছে: জ্বালানিমন্ত্রী

আওয়ামী লীগের হাতেই দেশের পাট ও চা শিল্প ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, ‘যে পাট ও তাঁত শিল্পের ওপর ভিত্তি করে এদেশের অর্থনীতি গড়ে উঠেছিলো এবং যার অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনস্বীকার্য ছিলো, সেই গৌরবময় ঐতিহ্যকে একটি দল সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে: সারজিস

কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষণা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের আবুল হাসেম

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের আবুল হাসেম

রিমার্কের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের হাসেম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসেম। দেশের অন্যতম আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার পুরস্কার লাভ করেছেন।

সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২২ জুন) সকালে কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড় এলাকার মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আজ (সোমবার, ১৫ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে থানা পুলিশ।

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় আমির হামজার জামিন

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় আমির হামজার জামিন

মানহানির দু’টি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে জামিন দিয়েছেন সিরাজগঞ্জের আদালত।

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৮৯ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৮৯ হাজার টাকা জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরা যাত্রীদের থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সিরাজগঞ্জে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।