আজ (রোববার, ৮ মার্চ) ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিয়াজ, ফয়সাল, জুয়েল, রিপন ও সিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত চাষি সুমন সর্দার জানান, ভোলার চরে ২০০ একর জমিতে তরমুজের আবাদ করেছেন চাষিরা। ফসল পাকার পর রোববার ভোরে সেই তরমুজ কাটতে যান তারা।
এসময় হালিম, মিন্টু ইকরাম, সেলিম খাঁ চাঁদার দাবিতে তাদের বাধা দেয়। উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে চাষিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় জলদস্যুরা। এতে একজন গুলিবিদ্ধ ও ৫ জন আহত হন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।





