বান্দরবান পার্বত্য জেলায় বাঙ্গালিসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি।
দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। পাইলট প্রকল্পের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এ কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের উন্নয়নের লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠী আগের চেয়ে আরও উন্নত জীবনযাপন করতে সক্ষম হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। কেউ যাতে দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’





