নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ আটক ২

নারায়ণগঞ্জ
আটককৃতরা পুলিশের কাছে হেফাজতে
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত মাদক কারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মাদক কারবারিদের হামলায় ৮ জন আহত হয়েছে। গতকাল (বুধবার, ১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে স্থানীয় সাংসদ ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকারে করে মাদক বহন করে তারা। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করে ১টি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে।

এসময় মাদক কারবারিরা বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে ও হামলা চালায়। হামলায় ৮ জন আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদক।

জেআর