সংশ্লিষ্টরা জানিয়েছেন, লরিটিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পাম্প ওয়েল অক্ষত রয়েছে। তেল নষ্ট হয়নি বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বর্তমানে লরির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তেল ও লরি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গতকাল (বুধবার, ১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ঢালু পথে ব্রেক ফেল করে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে পেছনের দিকে গড়িয়ে গিয়ে সেটি পদ্মা নদীতে ডুবে যায়।
আরও পড়ুন:
এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের জীবিত উদ্ধার করেন।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আশরাফুল উদ্দিন বলেন, ‘দীর্ঘসময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে র্যাকার ব্যবহার করে লরিটিকে নদী থেকে তোলা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়।’
তিনি বলেন, ‘লরির মালিকদের সঙ্গে যোগাযোগ করে লরি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লরিতে থাকা ২৪ হাজার লিটার পামওয়েল নিরাপদ থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।’





