
মানিকগঞ্জে পার্কিংয়ে থাকা বাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হরিরামপুরে ক্লাসরুমে ফ্যান ভেঙে আহত প্রাথমিকের ২ শিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

মানিকগঞ্জ ডিসি অফিসের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে এসে দু’টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

হরিরামপুরে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ৮ নভেম্বর) দিবাগত রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জে চার বেসরকারি হাসপাতালে অভিযান; কার্যক্রম বন্ধের নির্দেশ
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে।

পাটুরিয়ায় ড্রেন থেকে উদ্ধার শটগান; মিলেছে আনসারের হারানো অস্ত্রের নম্বর
মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে উদ্ধার হওয়া শটগানটি প্রায় দু’বছরের বেশি সময় আগে হারিয়ে যাওয়া আনসার বাহিনীর অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটির নম্বরের সঙ্গে আনসার সদস্য জুয়েল শেখের নামে ইস্যু করা নিখোঁজ শটগানের নম্বরের প্রায় পুরোপুরি মিল পেয়েছে পুলিশ ও আনসার কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

সিংগাইরে আগুনে পুড়লো ঘর ও গরু, দগ্ধ গৃহকর্ত্রী
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড ঘর পুড়ে গেছে। এসময় আগুনে একটি গরু মারা গেছে এবং আরেকটি আহত হয়েছে। গৃহকর্ত্রী জহুরা বেগম (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।

ঘিওরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে মরদেহটি ভেসে ওঠে। রোকেয়া বেগম ওই গ্রামের বাসিন্দা। তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।