বৈরী আবহাওয়ায় ফাঁকা চট্টগ্রামের বিনোদনকেন্দ্র

চট্টগ্রাম
মেঘাচ্ছন্ন আকাশ
এখন জনপদে
0

ঈদকে ঘিরে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো নতুন রূপে সাজলেও তাতে বাগড়া দিয়েছে বৈরী আবহাওয়া। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা।

আকাশ মেঘলা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যে কারণে নগরীর চিড়িয়াখানা, ফয়’স লেকসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে লোকসমাগম খুবই কম। আজ (শনিবার, ২১ মার্চ) দিনের শুরুতে আবহাওয়া পরিবর্তন হয়ে ওঠে। তাই মূলত বিকেলে বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় হওয়ার কথা থাকলেও আশানুরূপ ভিড় হয়নি।

আরও পড়ুন:

যদিও ঈদকে ঘিরে প্রতিটি বিনোদনকেন্দ্রই নতুন রূপে সেজেছে। এছাড়া উন্মুক্ত বিনোদনকেন্দ্র যেমন পতেঙ্গা, কাট্টলী বিচ, কালুরঘাট, কর্ণফুলি নদীর পাড়েও মানুষের আনাগোনা কম৷ তবে আবহাওয়া ভালো হলে এসব স্থানে আগামীকাল ভিড় বাড়বে বলে প্রত্যাশা বিনোদনপ্রেমীদের।

এএম