ম্যানসিটির সঙ্গে বৈঠকে বসেছেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
এখন মাঠে
0

ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের বৈঠকের বিস্তারিত প্রকাশ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে সিটির বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে তার মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন তিনি।

প্রিমিয়ার লিগের দাবি, ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ৯০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব বাড়িয়ে দেখিয়েছে ক্লাবটি। তবে সিটি এই অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

বিরোধী কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট নেতারা সিটির কর্মকর্তাদের সঙ্গে বার্নহ্যামের বৈঠকের তথ্য প্রকাশের দাবি জানান।

জবাবে বার্নহ্যাম বলেন, মেয়র থাকাকালে সিটির সঙ্গে তার যোগাযোগের সব তথ্য প্রকাশ করতে তিনি প্রস্তুত। তার দাবি, গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছিল ২০২১ সালে।

জেআর