অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা
এখন জনপদে
0

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রী প্রতি ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা নেয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকেলে পৌর সদরের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সহকারী কমিশনার (ভূমি)শিব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত ভাড়া ৫০০ টাকার চেয়ে প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোল্ডেন লাইন কাউন্টারে নিয়ম-বহির্ভূতভাবে বাড়তি ভাড়া নেয়া হচ্ছিল। বিশেষ করে ঈদের আগে-পরে এবং সাধারণ সময়েও এমন অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীরা প্রতিবাদ করলেও অনেক সময় বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে টিকিট কাটতে হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী সহকারি কমিশনার (ভূমি)বলেন, ‘গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয় ঈদ বা উৎসবের সময় অতিরিক্ত ভাড়া আদায় করলে পরবর্তীতে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।’

ইএ