কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি
এখন জনপদে
0

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার, ২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজারে র্যাব-১১ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-অধিনায়ক লে. কমান্ডার নাইম উল হক।

ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে তার দায়িত্ব থাকলেও তিনি উপস্থিত ছিলেন না বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানায় র্যাব।

আরও পড়ুন:

এর আগে গেল ২২ মার্চ মধ্যরাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার পাদুয়া বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়।

ইএ