চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে 'ভয়াবহ' আগুন

চট্টগ্রাম
চট্টলা এক্সপ্রেসের বগিতে আগুন
এখন জনপদে
1

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ফৌজদারহাটের কাছাকাছি আসলে ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে।

পরে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে যায়, পাওয়ার কারসহ দু’টি বগি।

সেনাবাহিনী, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ক্ষতিগ্রস্ত বগিগুলো বিচ্ছিন্ন করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনটির ১৭টি বগিতে এক হাজার যাত্রী ছিল।

এসএস