মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজার
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে
এখন জনপদে
0

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন:

সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা সন্মাননা, আলোচনা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।

এফএস