
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের অনন্য মর্যাদাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্য কোনো আন্দোলন বা সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে এক করে দেখা সমীচীন হবে না।’

স্বাধীনতার সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন ছিল এক অনুপ্রেরণা: সংস্কৃতিমন্ত্রী
১৯৭১-এ স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন এক অনিবার্য প্রেরণা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের কবিতা শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ভোটের ময়দানে জেন-জিদের প্রভাব; সংস্কার ও কর্মসংস্থানই প্রধান চাওয়া
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় প্রভাব ফেলবে জেন-জিদের ভোট। মোট ভোটারের চার ভাগের এক অংশ তরুণ প্রজন্ম, যাদের বয়স ১৮ থেকে ৩৭ বছর। নির্বাচিত সরকারের প্রতি জেন-জিদের অন্যতম চাওয়া সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি। এদিকে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নির্বাচনে ভোটারদের অনেকটা প্রভাবিত করতে পারে।

‘স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিজয় দিবসে কোয়াবের উদ্যোগে বিশেষ এক্সিবিশন ম্যাচ
১৬ ডিসেম্বর বিজয় দিবসে গৌরব, আত্মত্যাগ আর স্বাধীনতার চেতনায় উদযাপনের দিনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ এক্সিবিশন ম্যাচ। ক্রিকেটের মাধ্যমে বিজয়ের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

ওমরের পর জিয়াউর রহমান ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক: বরকত উল্লাহ বুলু
হযরত ওমরের পর জিয়াউর রহমান শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি তিনটি ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: মাহমুদুর রহমান
স্বাধীনতা রক্ষায় তরুণদের মিলিটারি ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বেলা ১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি ও গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘যারা একাত্তরে স্বাধীনতা মানেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আজ (রোববার, ৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেলা ১২টায় বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

‘আগামী নির্বাচন, সরকার ও বিরোধী দলের জন্য শহীদ জিয়াউর রহমান উত্তম উদাহরণ’
শেখ হাসিনা স্বাধীনতার ঘোষণার জালিয়াতি করে বাংলাদেশের সংবিধান কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী নির্বাচন, সরকার ও বিরোধী দলের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তম উদাহরণ। বিকেলে জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

'স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, কেউই ভাগ্য পরিবর্তনে কাজ করেনি'
স্বাধীনতার পর থেকে ৫৪ বছর যারাই ক্ষমতায় এসেছে, তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কোনো কাজ করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা'সুম। আজ (সোমবার, ১৬ জুন) সন্ধ্যায় নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলা দায়িত্বশীল শিক্ষা শিবিরে নামে একটি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশকে করদ রাজ্যে পরিণতের ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র: মাওলানা রফিকুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশকে স্বাধীনতার পর থেকেই নিজেদের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে প্রতিবেশী রাষ্ট্র। সবসময় এ দেশে তারা তাদের পুতুল সরকার কায়েমের চেষ্টা করেছে।