মানিকগঞ্জে নদীপাড় থেকে কাটা মাথা উদ্ধার

উদ্ধার হওয়া মাথা
এখন জনপদে
0

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলিয়া এলাকায় নদীপাড়ের ভুট্টাখেত থেকে একটি কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি চার দিন আগে উদ্ধার হওয়া ইজিবাইকচালক রফিক মিয়ার মাথা।

আজ (রোববার, ২৯ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ের একটি ভুট্টাখেত থেকে বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের পুলিশ মাথাটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গত ২৫ মার্চ বিকাল পৌনে ৬টার দিকে ভুট্টাখেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই তরুণের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল। ইজিবাইকচালক রফিকের মরদেহ উদ্ধারের পর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

গ্রেপ্তাররা হলে- ঘিওর উপজেলার রাথরা গ্রামের মো. রিপন মিয়া (৩০), সদর উপজেলার পাছবারইল গ্রামের আরমান হোসেন (২০) এবং একই গ্রামের সজীব হোসেনকে (২৫)।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার বিকালে সদর উপজেলার পাছবারইল গ্রামে কালীগঙ্গা নদীর পাড় থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, ইজিবাইকচালক রফিককে গলাকেটে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেন হত্যাকারীরা। উদ্ধার হওয়া মাথাটি রফিকের বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।

এএইচ