মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
1

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মনু শব্দ কর (৬৫) মুন্সিবাজার ইউনিয়নের হরিচরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।

পুলিশ জানায়, একটি দ্রুতগামী মোটর সাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসীর সহযোগিতায় মহিলাটিকের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আব্দুস শহীদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত রনিকে (১৭) মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’

এফএস