আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঢাকা-বরিশাল মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় আসলে বাসের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়।
বাসের ভেতরে জ্বালানি তেল থাকায় দ্রুত আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এসময় বাসের ভেতর থেকে বের হতে গিয়ে এক যাত্রী বাসের চাকার নিচে পড়ে নিহত হন। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন:
খবর পেয়ে কালকিনি ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ধারনা, বাসের ভেতরের বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। পরে বাসের ভেতরে জ্বালানি তেল থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে কালকিনি ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে মহাসড়কে এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।





