নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণ লুট

নারায়ণগঞ্জ
নগদ অর্থ ও স্বর্ণ লুট হওয়া বাসা
অপরাধ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের পাগলা নয়ামাটি এলাকায় একটি বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, ‘ভোররাতে সশস্ত্র ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা আমার কক্ষে ঢুকে অস্ত্রের মুখে সব সদস্যকে জিম্মি করে ফেলে।’

আরও পড়ুন:

এসময় তারা ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে প্রায় দুই লাখ টাকা এবং আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

জেআর