নাটোরে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা-সংঘর্ষ

ফিলিং স্টেশনে উত্তেজনা-সংঘর্ষের ঘটনা
এখন জনপদে
0

নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মেসার্স রহিম ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) সকাল থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে অনিয়মের মাধ্যমে তেল বিতরণ করা হচ্ছিলো। এক পর্যায়ে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ করে তেল শেষ হওয়ার ঘোষণা দিলে অপেক্ষমান বাইকারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় বাইকারদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এসএইচ