শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
স্বাস্থ্য
এখন জনপদে
0

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল ১০ টায় জেলা শহরের সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা প্রমুখ।

আরও পড়ুন:

এসময় সিভিল সার্জন জানান, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

এএইচ