গতকাল (রোববার, ২৬ এপ্রিল) ও আজ (সোমবার, ২৭ এপ্রিল) উপজেলার সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, উপজেলার কালিয়া ইউনিয়নের দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া, দামিয়া এলাকায় আহত ব্যক্তিরা কুকুরের কামড়ের শিকার হন।
স্থানীয় কয়েক জন বাসিন্দা জানায়, রোববার বেলা দুইটার দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আব্দুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড় দিয়ে সখীপুর পৌর শহরের দিকে ঢুকে। এরপর আন্ধি থেকে পৌর শহরের উত্তরা মোড় পর্যন্ত কমপক্ষে ২০ জনকে কামড় দেয়। গতরাত ১০টার দিকে কুকুরটি দৌড়ে কাহারতা গ্রাম হয়ে কচুয়া চলে যায়।
আরও পড়ুন:
এরপর আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালের দিকে কুকুরটি কালিয়া, ঘোনারচালা ও সর্বশেষ দামিয়া গ্রামের বেশ কয়েকজন নারী ও শিশুকে কামড়ায়। আহতদের মধ্যে অন্তত নয়জন শিশু ও ১০ জন নারী রয়েছে। দুদিনে আহতদের মধ্যে ৫৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আব্দুর রশিদ নামের একজনকে ঢাকার মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।’





