
সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি
সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তালাক দেয়ায় ক্ষুব্ধ, শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের নাগরপুরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিলুফা আক্তার মিলু (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; এবার দুদকের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় এবার খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) দুদক টাঙ্গাইলের কার্যালয় থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুন্তাসির সান বিন হাসান নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; সাব-ঠিকাদার গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে শোকজ
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ ব্যবহারের বিষয় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকেও শোকজ করা হয়েছে। আগামী একদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলের স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

১০ কোটি টাকার ব্রিজে ‘বাঁশ’ দিয়ে ঢালাই
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা
টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শহীদুল ইসলাম মন্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদুল ওই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে।

আইন কানুন একই আছে; শুধু লোক বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনবল একই আছে, আইন কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি এসেছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে র্যাবের বিলুপ্তির কথা বলে তারা র্যাবকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পরিণত করেছে।

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার।

টাঙ্গাইলে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্য বই উদ্ধার, আটক ১
টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ি থেকে এসব বই উদ্ধার হয়। সেখান থেকে দু’টি অটোভ্যানে করে অন্যত্র পাচার করা হচ্ছিলো বলে অভিযোগ।