পরে কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন–জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন আবুল কালাম আজাদসহ আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবী, সাংবাদিক ও এনজিও কর্মীসহ অনেকে।





