কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালী
মেহেরুন্নেছা উর্মী
এখন জনপদে
0

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মী (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের পাঁচ তলাবিশিষ্ট একটি ভবনের তিনতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উর্মী পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চাকরি থেকে অব্যহতিপ্রাপ্ত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।

মহিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন।

আরও পড়ুন:

পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি হতো। সবশেষ গত রাত দেড়টার দিকে বাপ্পী কলাপাড়া থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে।’

এসএস