শেরপুরে বাসের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু

নকলা থানা
এখন জনপদে
0

শেরপুরের নকলা উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৯ মে) সকালে ৭টায় উপজেলা শহরের জালালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম আবুল হাশেম (৪০)। সে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে নকলা থেকে মালবাহী একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিলো। এসময় জালালপুর এলাকায় পৌছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে চাইলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সামনে পড়ে।

আরও পড়ুন

এসময় বাসটি মাহিন্দ্রকে ধাক্কা দেয়। ফলে মাহিন্দ্র উল্টে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজি’র সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী আহত হন।

পরে তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে।

এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জেআর