মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার
ভারতীয় পণ্য জব্দ
এখন জনপদে
1

মৌলভীবাজার পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৮ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়ার জন্য।

আরও পড়ুন

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, ‘পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স, বিভিন্ন প্রকার কসমেটিক উদ্ধার করা করে। এঘটনায় গাড়ি চালককে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’

জেআর