পাবনায় পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

আটককৃত পুলিশের কাছে হেফাজতে আছে
অপরাধ
এখন জনপদে
0

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শটগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গতকাল (রবিবার, ১০ মে) রাত ১০টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শটগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রবকে আটক করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জেআর