সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ
নিখোঁজ দুই কিশোরের মরদেহ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি) সকালে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতরা হলো মনির (১৫) ও শুভ (১৫)। তারা স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, সোমবার (১২ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

পরে মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা ক্যানেলের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেন। এসময় নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিজেদের জিম্মায় নিয়ে যান।


এএইচ