চকরিয়া-পেকুয়ায় বাড়লো হাসপাতালের শয্যা সংখ্যা, মিলবে উন্নত চিকিৎসাসেবা

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স
স্বাস্থ্য
এখন জনপদে
0

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১২ মে) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শুক্লা সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টদের মতে, শয্যা সংখ্যা বাড়ানোর ফলে দুই উপজেলায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, অর্থ মন্ত্রণালয় এরইমধ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তী কার্যক্রমের জন্য এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সব প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। বাস্তবায়ন হলে সেবাগ্রহীতারা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।’

একইভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হওয়ায় সেখানে চিকিৎসাসেবার সক্ষমতাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রচেষ্টায় এই দুই স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

এসএস