
ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত কুমিল্লার জনজীবন; ব্যাহত চিকিৎসাসেবা ও শিল্প উৎপাদন
কুমিল্লায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পসহ বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদনেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জেলার ১৭ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বিদ্যুৎ না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, জরুরি চিকিৎসা এমনকি জটিল রোগীদের অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে।

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলা ও সময়মতো চিকিৎসা না দেয়ার কারণে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

সাপেকাটা রোগীকে হাসপাতালে নেয়ার সময় সঙ্গে নিলো সেই সাপও
সাপের ছোবলে আহত স্বজনকে হাসপাতালে নেয়ার সময় সঙ্গে করে ছোবল দেয়া সাপকেও নিয়ে হাজির হয়েছেন পরিবারের সদস্যরা। পরে চিকিৎসকেরা সাপটিকে বিষধর হিসেবে শনাক্ত করে আহত নারীকে অ্যান্টিভেনম দেন।

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিবগঞ্জে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে তরিকা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

বাংলাদেশে জন্মহার বেড়েছে ২ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী
জন্মহার কমিয়ে আমরা বিশ্বে সুনাম করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় বর্তমানে আমাদের জন্মের হার ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ (রোববার, ৯ জুলাই) দুপুরে চাঁদপুরে এক ঝটকা অভিযানে এসে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে ওই ঘটনা ঘটে।

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আটক
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাইল আল রাজিবকে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়।

উদ্বোধনের পরও অব্যবহৃত স্বাস্থ্য কমপ্লেক্স, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে পাঁচতলা আধুনিক ভবন উদ্বোধনের তিন বছর পার হলেও আলোর মুখ দেখেনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে ভবনের কোটি কোটি টাকার সম্পদ। ভবনটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়।

নাটোরে রাশিয়ান নাগরিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, হতাহত ৯
নাটোরের গুরুদাসপুরে রাশিয়ান নাগরিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ৬ রাশিয়ান নাগরিকসহ ৮ জন আহত হয়েছে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।