লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার তিনটি মোটরসাইকেলে করে ৬ জন র্যাব সদস্য লালপুর উপজেলার নবীনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে তিনজন র্যাব সদস্য আহত হয়। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন:
এ সময় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফজল মিয়ার ছেলে সোহাগ নামে একজনকে আটক করে। তবে এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
তবে র্যাবের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শফিকুল ইসলাম।





