লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বাংলাদেশ-ভারত সীমান্তের ছবি
এখন জনপদে
0

লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বুধবার রাতে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদেমুল নামে ওই ব্যক্তির মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।

আরও পড়ুন:

অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, প্রাথমিকভাবে বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএসএফ। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি।

বিজিবি জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

এফএস