বিছনাকান্দিতে নেমে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত শান্ত বণিক
এখন জনপদে
1

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল (শুক্রবার, ১৫ মে) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

গতকাল বিকেল সোয়া ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান শান্ত। সেখানে সাঁতার কাটতে নামেন তারা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন। এসময় তার বন্ধুদের চিৎকার ও চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তারা নৌকা নিয়ে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়রা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

পরে, শান্তর মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।

এফএস