রাঙামাটিতে ২ ব্যসায়ীকে জরিমানা; মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
এখন জনপদে
0

রাঙামাটির কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।

আজ (বুধবার, ২০ মে) বিকেল কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পলিথিন ব্যাগ রাখায় দায়ে নতুন বাজারের ব্যবসায়ী মো. নুরনবীকে পরিবেশ আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরেক ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন:

এছাড়া মাদকদ্রব্য সেবনের দায়ে রবিউল হোসেন রনি নামে এক যুবককে মাদকদ্রব্য আইনে পাঁচশো টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রবিউল হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রমমাণ আদালতকে সহায়তা করেন।

এফএস