কারাদণ্ড
অনিয়মের অভিযোগে পাবনার ২ ক্লিনিক সিলগালা

অনিয়মের অভিযোগে পাবনার ২ ক্লিনিক সিলগালা

পাবনা শহরের দু’টি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড, জরিমানা ও ক্লিনিক দু’টি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরের শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউন পাড়ায় সালেহা ক্লিনিকে এ অভিযান চালানো হয়।

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জেল ও জরিমানা

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জেল ও জরিমানা

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় সিদ্দিক আলী নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের উদ্যোগে শহরতলীর শেখহাটি এলাকায় মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে এ অভিযান পরিচালিত হয়।

তুচ্ছ ঘটনার জেরে শিক্ষার্থী ইমরান হত্যা, ৫ জনের যাবজ্জীবন

তুচ্ছ ঘটনার জেরে শিক্ষার্থী ইমরান হত্যা, ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ময়মনসিংহে শিক্ষার্থী  হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ২ নারীকে কারাদণ্ড

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ২ নারীকে কারাদণ্ড

ময়মনসিংহের চাঞ্চল্যকর রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিনুর আলম ইকবাল (১৯) হত্যা মামলায় নয়জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড ও দুইজন নারীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জাকির হোসেন।

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা; ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা; ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে অর্থের বিনিময়ে ইপিআই টিকা দেয়ায় নারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জে অর্থের বিনিময়ে ইপিআই টিকা দেয়ায় নারীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরের খানপুরে টাকার বিনিময়ে সরকারি বরাদ্দ দেয়া ইপিআই টিকা দেয়ার অপরাধে আফরোজ বেগম (৫০) নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে ধর্ষণ মামলায় রিগান নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বেলা দেড়টার সময় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

নেত্রকোণায় ড্রামভর্তি জ্বালানি তেল জব্দ; ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

নেত্রকোণায় ড্রামভর্তি জ্বালানি তেল জব্দ; ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

নেত্রকোণায় পিকাপ ভ্যানে জ্বালানি তেল পাচারকালে ডিজেল পেট্রোল বহনকারী ৬টি ড্রাম জব্দসহ একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকৃত বকুল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।

মালয়েশিয়ায় অপহরণ মামলায় তিন বাংলাদেশির বিচার শুরু, জামিন নামঞ্জুর

মালয়েশিয়ায় অপহরণ মামলায় তিন বাংলাদেশির বিচার শুরু, জামিন নামঞ্জুর

মালয়েশিয়ায় এক সহকর্মী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়েছে। এ দিন উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীর আবেদন নাকচ করে আসামিদের জামিন নামঞ্জুর করেন আদালত।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে ঢাকার ১৮ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

অর্থ আত্মসাতের দায়ে রুপালী ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের দায়ে রুপালী ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মো. বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।