রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
এখন জনপদে
1

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন হয়েছে। আজ (শুক্রবার, ২২ মে) দুপুরে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপণ করা হয়।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত ‘জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প’র আওতায় এ দিবসটি পালন করা হয়।

দুলুছড়ি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মহিলা কারবারী মানসী চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, কেরতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চাকমা, পাড়াবন সংরক্ষণ কমিটির সভাপতি চিরঞ্জীব চাকমা, সাধারণ সম্পাদক নব জীবন চাকমা, উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর রোমল চাকমাসহ অনেকে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জুরাছড়ি, বরকল, কাপ্তাই, লংগদু, বাঘাইছড়ি, বাঘাইছড়ি, নানিয়াচর, কাউখালিতে দিবসটি পালন করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তা কামনা শীষ খীসা।

জেআর