ফরিদপুরে হামে আক্রান্ত আরও এক ‌শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ
এখন জনপদে
0

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক  শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত শিশুর নাম জান্নাতি। সে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার নুর হকের কন্যা।

জানা গেছে, গত ২৪ মে হাম আক্রান্ত অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ নিয়ে ফরিদপুরে ‌মোট ১৪শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। ‌তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের নির্দেশে হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।’

এএইচ