
২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারালো যুক্তরাষ্ট্র
অত্যন্ত সংক্রামক ভাইরাস হামের টানা সংক্রমণ এক বছরের বেশি সময় ধরে থামাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের হামমুক্ত দেশের স্বীকৃতি বাতিল করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। এর মধ্য দিয়ে দেশটির দীর্ঘ ২৬ বছরের এই মর্যাদার অবসান ঘটল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

হাম উপসর্গে মৃত্যু ৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ৭ মৃত্যু
ডেঙ্গু ও হামের উপসর্গে সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬১৯ জন।

‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী
হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এটা তার ব্যর্থতা। এই ব্যর্থতা তার সরকারের নয়। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব, আক্রান্ত ৫ হাজার
৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে ভয়াবহ সংক্রমণের কবলে যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশটিতে রোগ শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চারজনের।

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
সারা দেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

হাম উপসর্গে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৬ জন। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামের টিকা বিতরণে বিলম্ব ও অনিয়ম; তদন্তে ৩ সদস্যের কমিশন
হামের টিকা সংগ্রহ ও বিতরণে অন্তর্বর্তী সরকারের বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৫৪৮
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।