৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি-লঞ্চ চলাচল

মানিকগঞ্জ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক হলো ফেরি-লঞ্চ চলাচল
এখন জনপদে
0

বৈরী আবহাওয়ার কারণে ৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।

ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।’

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এসএইচ