বন্দর
৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি-লঞ্চ চলাচল

৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি-লঞ্চ চলাচল

বৈরী আবহাওয়ার কারণে ৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) খারাপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন; নিয়ন্ত্রণের চেষ্টায় নৌবাহিনী-কোস্টগার্ড-বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন; নিয়ন্ত্রণের চেষ্টায় নৌবাহিনী-কোস্টগার্ড-বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি অয়েল ট্যাংকার এম.টি মেঘনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতীয় পণ্য প্রবেশ ও খালাস হলেও অনেক পণ্য এন্ট্রি না করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক পরিমাণে শুল্ক হরাচ্ছে কাস্টমস হাউসে। অন্যদিকে, কম শুল্কযুক্ত পণ্য ঘোষণা দিয়ে বেশি শুল্কের অন্য পণ্য আমদানির ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি ঠিক থাকলেও, নানা অনিয়মে বন্দরের রাজস্ব ঘাটতি কাটছে না।

প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরের ‘নিরাপত্তা সপ্তাহ’ উদযাপন

প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরের ‘নিরাপত্তা সপ্তাহ’ উদযাপন

‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্যে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ (রোববার, ১০ মে) সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।

বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান জব্দ

বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান জব্দ

যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। তবে এসময় কোনো অপরাধীকে আটক করতে পারেনি বিজিবি।

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা

তেহরানের তেল ভাণ্ডার ও খারগ দ্বীপ দখলের হুঁশিয়ারির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকারে হামলা করেছে ইরান। এর ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।

সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করলো নৌবাহিনী

সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করলো নৌবাহিনী

দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ

কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। একই দিনে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী ১২ ও ১৪ মার্চ এলএনজি ও ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে।

লাইটারেজ জাহাজে ডিজেলের সংকট; পণ্য খালাস ব্যাহত হওয়ার শঙ্কা

লাইটারেজ জাহাজে ডিজেলের সংকট; পণ্য খালাস ব্যাহত হওয়ার শঙ্কা

ডিজেল সংকটে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী ডিজেল না দেয়ায় এ সংকট। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে লাইটারেজ জাহাজ বরাদ্দ দেয়া হলেও প্রয়োজনীয় তেলের অভাবে অনেক জাহাজ বহির্নোঙরে যেতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বহির্নোঙর মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

আরব আমিরাতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রার’ অদূরে বিস্ফোরণ, অক্ষত নাবিকরা

আরব আমিরাতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রার’ অদূরে বিস্ফোরণ, অক্ষত নাবিকরা

ইরান–ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটির অদূরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের ড্রোন বিস্ফোরণ হলেও সৌভাগ্যক্রমে এটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজের ৩১ জন নাবিকদের সবাই নিরাপদ আছেন বলে জানান বিএসসি কতৃর্পক্ষ।

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় বন্দর শ্রমিকদের কর্মবিরতি

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় বন্দর শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় কর্মবিরতি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। কর্মবিরতি শেষ হলেও দিনভর বড় ধরনের অচলাবস্থা তৈরি হয় বন্দরে।