আজ (শনিবার, ৩০ মে) নলতা কলেজ প্রাঙ্গণে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়ার সৈনিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহিদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ শাখার ১৪ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। এতে ১৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকী, শিক্ষাবিদ অলিউর রহমান, এসডিএফের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ‘শহিদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।’





