
জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। রোমাঞ্চকর লড়াই শেষে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই জয় নিশ্চিত করে তারা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু
৭ নভেম্বর একজন মানুষের মধ্য দিয়ে একটি জাতির পুনরুত্থান ঘটে, সেই মানুষটির নাম জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

পালিয়েছেন হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পরে— শেখ হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘আপনার আসতে হবে না, আমরাই নিয়ে আসবো। পালিয়েছেন হেঁটে হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পরে। কোনো ছাড় দেয়া হবে না। বিচার নিশ্চিত করা হবে। আসবো আসবো বলে আসবেন না, তা হবে না।’

জিয়াউর রহমান বাংলার ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান বাংলার ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন; অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি, সামাজিক ভিত্তি। উনি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করতেন। সেখানে আওয়ামী লীগও ছিলো, জামায়াতে ইসলামীও ছিলো। যদিও জামায়াত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিলো, তারপরও তাদেরকেও উনি অ্যালাউ করেছিলো।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন
সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জনগণ: রিজভী
দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসররা পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ পেয়ে দেশের ভেতরে ককটেল ও বোমা ফাটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা লুট করা টাকা ছড়িয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়। কিন্তু এদেশের জনগণ ও সরকার যেকোনো অপতৎপরতা রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকালে তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন
নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। কিন্তু স্বাধীনতার পরপরই এই নবীন দেশে চেপে বসে একদলীয় বাকশালি শাসনের অভিশাপ। দুর্ভিক্ষের করাল গ্রাসে মৃত্যুর মুখে পতিত হয় হাজারো মানুষ। সঙ্গে ছিলো রক্ষীবাহিনীর সন্ত্রাস ও নির্মম নির্যাতন।

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সিঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল (শনিবার, ৭ নভেম্বর) সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার (টিএমপি) সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শিগগিরই একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।