প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে যশোর গামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত ব্যক্তির স্ত্রী জাহানারা ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে অ্যাম্বুলেন্স চালককে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘ইসমাইল হোসেনসহ দুর্ঘটনায় মৃত দুইজনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





