রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ভারতীয় মাদকদ্রব্য জব্দ
এখন জনপদে
0

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা। গতকাল ( শুক্রবার, ৫ জুন ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় কাজ করছেন।

আরও পড়ুন

গতকাল রাতে চর মাজারদিয়া বিওপি’র অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশি করে কলা বাগান পাওয়া একটি ব্যাগ থেকে ৩৬ বোতল ভারতীয় ব্রঙ্কফ-সি সিরাপ এবং ৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেন।

এরপর রাত ১১টায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিতিত্তে বিজিবি সদস্যরা একটি বস্তায় ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেন।

জেআর