
ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ ভারতীয় ইয়াবা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবা জব্দ
যশোর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

ফেনী সীমান্তে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীর পরশুরাম সীমান্তে অনুপ্রবেশ চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির অভিযান: ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৩ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব গাঁজা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ একজন আটক
চুয়াডাঙ্গা দর্শন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য ১৩ কোটি প্রায় ৩৩ লাখ টাকা। আজ (শনিবার, ১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।

কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান; বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে অভিযানের সময় দুই চোরাকারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের স্বাগত জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ভারতীয় গরুসহ চোরাইপণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল (বুধবার, ৩০ জুলাই) সকাল ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরায় প্রায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস
সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার করা ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ৬০ বিজিবি ব্যাটালিয়ন
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ব্রাহ্মণবাড়িয়ার ৬০ বিজিবি ব্যাটালিয়ন। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) দুপুরে কুমিল্লাস্থ বিজিবির ১০ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
কুমিল্লা সীমান্তে বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব ঘটনায় মাদকসহ ৫২৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক রয়েছে আড়াই শতাধিক আসামি।