নিহত সাদিয়া বামনগাঁও গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু সাদিয়া ঘরের বাহিরে চলে আসে। পরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে চলে যায়। প্রতিবেশী সালমা শিশুটিকে উঠোনে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের জানালে খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশু সাদিয়াকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৬ মে কলমাকান্দায় পৃথক দুর্ঘটনায় আরিয়ান (৪) ও আবু তালহা (২) সহ গত মে মাসেই পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।





