নেত্রকোণা
নেত্রকোণায় বিরল প্রজাতির ‘লজ্জাবতী বানর’ উদ্ধার

নেত্রকোণায় বিরল প্রজাতির ‘লজ্জাবতী বানর’ উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুরে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধারের পর সেটিকে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবকরা।

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগুন; ফায়ারের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগুন; ফায়ারের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নেত্রকোণা পৌর শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টানা তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

নেত্রকোণার বড় বাজারে আগুন, পুড়ে গেছে ৬ দোকান

নেত্রকোণার বড় বাজারে আগুন, পুড়ে গেছে ৬ দোকান

নেত্রকোণা পৌর শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় পাঁচজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩) ওরফে ‘রিপন ভিডিও’-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রিপনকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোণায় দুই নৌকার চাপায় বালু শ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় দুই নৌকার চাপায় বালু শ্রমিকের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নেত্রকোণায় ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

নেত্রকোণায় ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে বিশেষ অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

গ্যাসহীন নেত্রকোণা: এলপিজিতে চলছে সিএনজি অটোরিকশা, বাড়ছে ঝুঁকি

গ্যাসহীন নেত্রকোণা: এলপিজিতে চলছে সিএনজি অটোরিকশা, বাড়ছে ঝুঁকি

নেত্রকোণায় কয়েকদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাসের সরবরাহ। ফলে বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সব জায়গাতেই চরম দুর্ভোগে গ্রাহকরা। গ্যাস সংকটে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা। অধিক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কথা স্বীকার করেছেন খোদ সিএনজি চালকরাও। আর ফায়ার সার্ভিস বলছে এই ধরনের ঝুঁকি থেকেই ঘটতে পারে বড় দুর্ঘটনা।

নেত্রকোণায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা-মেয়ে আটক

নেত্রকোণায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা-মেয়ে আটক

নেত্রকোণার দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নেত্রকোণায় ভারতীয় টায়ার জব্দ; সিএনজিসহ চালক আটক

নেত্রকোণায় ভারতীয় টায়ার জব্দ; সিএনজিসহ চালক আটক

নেত্রকোণার বারহাট্টায় ভারতীয় এম আর এফ কোম্পানির মোটরসাইকেলের টায়ারসহ বহনকারী সিএনজি ও চালককে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে বারহাট্টা থানার পুলিশ গিয়ে চিরাং ইউনিয়নের নৈহাটি বাজারে স্থানীয়দের হাতে আটক হওয়া টায়ারসহ সিএনজি ও চালককে আটক করে।

নেত্রকোণায় সমাজসেবার লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার

নেত্রকোণায় সমাজসেবার লিফটে আটকা পড়া ৭ জন উদ্ধার

নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে নামার সময় আটকা পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটিকে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোণায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সীমান্ত জটিলতা কাটিয়ে সোমেশ্বরীর পাড়ে হচ্ছে নতুন সড়ক

সীমান্ত জটিলতা কাটিয়ে সোমেশ্বরীর পাড়ে হচ্ছে নতুন সড়ক

নেত্রকোণায় দীর্ঘদিনের সীমান্ত জটিলতা শেষে শূন্য রেখায় সোমেশ্বরী নদীর পাড় বাঁধাই করে তৈরি হচ্ছে নতুন সড়ক। ব্রিজ নির্মাণ হলেই অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠীসহ বিজিবি সদস্যদেরও যাতায়াত সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। নির্মাণ কাজ হলে শুধু যাতায়াত নয় শিক্ষা এবং স্বাস্থ্যতে উন্নতি আসবে মনে করছেন পাহাড়ি বাসিন্দারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে জটিলতা কাটিয়ে নদী শাসনের কাজ পুরোপুরি শেষের দিকে।