নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হল; শাহীন,জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। সকালে শ্রমিকরা কাজে কর্মরত অবস্থায় বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে নারী শ্রমিকসহ ৭জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার বহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে।

এদিকে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিলন ফকির বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

জেআর